Banner ads

ঈদের তারিখ ঘোষণা করল আমিরাত ও কাতার

 ঈদের তারিখ ঘোষণা করল আমিরাত ও কাতার



শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কাতার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, আগামী ২০ মার্চ (শুক্রবার) দুই দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের ৩০তম এবং শেষ দিন এবং শুক্রবার (২০ মার্চ) শুরু হবে ১৪৪৭ হিজরি শাওয়ালের প্রথম দিন ও ঈদুল ফিতর।

একই ঘোষণা দিয়েছে কাতারও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানানো হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে রমজান ৩০ দিনের হবে। এবং এরপর দিন শুক্রবারই দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলামী শরিয়াহ অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষেই নতুন মাসের সূচনা নির্ধারিত হয়। সে অনুযায়ী চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয় এবং পরদিন ঈদ উদযাপন করা হয়।

এর কিছুক্ষণ আগে, সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠকে বসে চাঁদ দেখার বিষয়টি যাচাই করে এবং নিশ্চিত করে যে আজ চাঁদ দেখা যায়নি। ফলে পূর্ণ ৩০ দিন রোজা সম্পন্ন করে রমজান মাস শেষ হবে এবং তার পরদিন উদযাপিত হবে ঈদুল ফিতর।


No comments

Theme images by Bim. Powered by Blogger.